Mon – Frd: 8:00 – 18:00

সবকিছুরই একটি কারণ থাকে, এই বিশ্বাস নিয়েই আমি ভোটারদের রায়কে গ্রহণ করেছি।
আশা করেছিলাম যে সংখ্যাগরিষ্ঠ সদস্য আমাকে Bar-এর জন্য কিছু গঠনমূলক কাজ করার সুযোগ দেবেন, আমার অভিজ্ঞতা ও দায়িত্ববোধকে কাজে লাগাতে পারব। তবে সংখ্যাগরিষ্ঠের ভাবনা ভিন্ন পথে এগিয়েছে। সেই ভিন্ন মতকেও আমি সম্পূর্ণ সম্মান করি, কারণ এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
এই যাত্রাপথে আপনার আশীর্বাদ, সমর্থন ও উৎসাহের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ফলাফল যাই হোক, আপনার এই বিশ্বাস আমার কাছে অত্যন্ত মূল্যবান।
আমার স্বপ্ন ও গঠনমূলক কাজের ইচ্ছা ছিল, আছে, এবং থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পেশাগত জীবনে সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।
ধন্যবাদ, মন থেকে। 🙏
আপনাদেরই একজন, সোমনাথ মন্ডল